গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আগামীকাল রোববার জাতীয় কনভেনশন আয়োজনের ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।
আজ শনিবার (০২ মে) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন- এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার।
আগামীকাল রোববার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় কনভেনশন আয়োজনে ৫ টি আলাদা সেশনে আলোচনা হবে জ্বালানি, অর্থনীতি, গুম অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশসহ বিষয়গুলো।
এদিকে, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, সরকারের দায়িত্বশীলদের বক্তব্য শুনে তারা মন থেকে সংস্কারের পক্ষে ছিলো বলে মনে হয় না। গণভোটের রায় না মেনে বিএনপি নিজেদের ভোটারদের সাথেও প্রতারণা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এতে উপস্থিত ছিলেন, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা।
রিপোর্ট : এএটিএন নিউজ/মা. হা