মাউন্ট মাকালু জয় করে ইতিহাস গড়লেন বাবর আলী, প্রথম বাংলাদেশি হিসেবে নতুন অর্জন
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ মাউন্ট মাকালু জয় করে নতুন ইতিহাস গড়েছেন পর্বতারোহী বাবর আলী।
স্থানীয় সময় শনিবার (২ মে) ভোর পৌনে ৬টার দিকে তিনি ৮ হাজার ৪৮৫ মিটার (২৭ হাজার ৮৩৮ ফুট) উচ্চতার এই শৃঙ্গের চূড়ায় পৌঁছান। নেপালের মহালাঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বতটি তার পঞ্চম আটহাজারি শৃঙ্গ জয় হিসেবে যুক্ত হলো।
বিশ্বে ৮ হাজার মিটারের বেশি উচ্চতার মোট ১৪টি পর্বতশৃঙ্গ রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত বাবর আলী চারটি শৃঙ্গ জয় করে ছিলেন, যা কোনো বাংলাদেশির ক্ষেত্রে আগে ঘটেনি। মাকালু জয়ের মাধ্যমে তিনি নিজের রেকর্ড আরও সমৃদ্ধ করলেন।
‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ নামের এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। অভিযানে বাবরের সঙ্গে ছিলেন আং কামি শেরপা। নেপালের আউটফিটার ‘মাকালু অ্যাডভেঞ্চার’-এর মাধ্যমে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের তথ্য অনুযায়ী, বাবর ৭ এপ্রিল দেশ ছাড়েন। ১৮ এপ্রিল তিনি বেসক্যাম্পে পৌঁছান। পরবর্তীতে উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নিতে ক্যাম্প-১, ক্যাম্প-২ এবং ক্যাম্প-৩ পর্যন্ত ওঠানামা করেন। ৩০ এপ্রিল চূড়ান্ত অভিযানে যাত্রা শুরু করে টানা আরোহণের পর তিনি শিখরে পৌঁছান।
ফরহান জামান জানান, বাবর আলী ২০১০ সাল থেকে ট্রেকিং শুরু করেন এবং ২০১৪ সাল থেকে পর্বতারোহণে নিয়মিতভাবে যুক্ত হন। তিনি ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে মৌলিক প্রশিক্ষণ নেন।
এর আগে ২০২২ সালে তিনি আমা দাবলাম জয় করেন। ২০২৪ সালে একই অভিযানে মাউন্ট এভারেস্ট ও লোৎসে জয় করে নজির গড়েন। ২০২৫ সালে তিনি অন্নপূর্ণা-১ এবং মাউন্ট মানাসলুও আরোহণ করেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, মানাসলু জয় করেছিলেন কৃত্রিম অক্সিজেন ছাড়াই, যা ছিল কোনো বাংলাদেশির প্রথম এমন সাফল্য।
মাউন্ট মাকালু জয় তার ৮ হাজার মিটার উঁচু পর্বতশৃঙ্গ অভিযানের পথে পঞ্চম সাফল্য হিসেবে যুক্ত হলো।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স