ATN
শিরোনাম
  •  

দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে: প্রধানমন্ত্রী

         
দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে: প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যে সিলেটের আইটি পার্ক চালু হবে: প্রধানমন্ত্রী

দ্রুত সময়ের মধ্যেই সিলেটের আইটি পার্ক চালু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সিলেটের চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশন আয়োজিত জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন উপলক্ষে সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, সিলেটে একটি আইটি পার্ক নির্মাণ করা হলেও সেটি এখনও পুরোপুরি সচল নয়। এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই আইটি পার্কটি চালু করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশের অনেক তরুণ ফ্রিল্যান্সিং, আইটি সেবা ও ডেটা প্রসেসিংয়ের মতো কাজে যুক্ত রয়েছে। তাদের জন্য আইটি পার্কে সুযোগ তৈরি করা হবে, যাতে তারা সংগঠিত পরিবেশে কাজ করতে পারে এবং আয় বৃদ্ধি করতে পারে। পাশাপাশি যারা কাজ করতে আগ্রহী কিন্তু সুযোগ পাচ্ছে না, তাদের জন্যও সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

তারেক রহমান বলেন, দেশের ভোকেশনাল ইনস্টিটিউটগুলোকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার তরুণদের প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই সরকারের লক্ষ্য।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ