ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ সব পদে নীল প্যানেলের জয়
ঢাকা আইনজীবী সমিতির (বার) ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ২৩টি পদেই জয় পেয়েছে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল)।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহানউদ্দিন জানান, বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১ মে) রাতে ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে নীল প্যানেলের আনোয়ার জাহিদ ভূইয়া ৪ হাজার ৪৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এস এম কামাল উদ্দিন পান ২ হাজার ১৭৯ ভোট।
সাধারণ সম্পাদক পদে নীল প্যানেলের আবুল কালাম খান ৪ হাজার ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আবু বক্কর সিদ্দিক পেয়েছেন ১ হাজার ৬৬১ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদে রেজাউল করিম চৌধুরী ৪ হাজার ৫০৮ ভোট এবং সহ-সভাপতি পদে আবুল কালাম আজাদ ৪ হাজার ৪৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন।
ট্রেজারার পদে আনিসুজ্জামান আনিস ৩ হাজার ৯৪৭ ভোট, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে ইলতুশমিশ সওদাগার অ্যানি ৪ হাজার ৩৫৫ ভোট এবং সহ-সাধারণ সম্পাদক পদে মেহেদী হাসান জুয়েল ৩ হাজার ৬৯৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন।
এছাড়া লাইব্রেরি সম্পাদক পদে খন্দকার মাকসুদুল হাসান সবুজ, সাংস্কৃতিক সম্পাদক পদে মারজিয়া হিরা, অফিস সম্পাদক পদে মো. আফজাল হোসেন মৃধা, ক্রীড়া সম্পাদক পদে মো. সোহেল খান, সমাজকল্যাণ সম্পাদক পদে এ এস এম ফিরোজ এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক পদে সফিকুল ইসলাম শফিক নির্বাচিত হয়েছেন।
সদস্য পদেও নীল প্যানেলের প্রার্থীরা জয় লাভ করেছেন। তাদের মধ্যে রয়েছেন এইচ এম রেজওয়ানুল সাঈদ রোমিও, ফারজানা ইয়াসমিন, মো. আদনান রহমান, মো. নিজাম উদ্দিন, মো. নজরুল ইসলাম মামুন, মো. সানাউল, মামুন মিয়া, মুজাহিদুল ইসলাম সায়েম, শেখ শওকত হোসেন ও সৈয়দ সারোয়ার আলম নিশান।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২১ হাজার ৭৩১ জন। এর মধ্যে ৭ হাজার ৬৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট গণনা শেষে শুক্রবার রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট বোরহানউদ্দিন।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স