ATN
শিরোনাম
  •  

বৃষ্টির মধ্যেই সিলেটে ব্যস্ত সূচি, জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

         
বৃষ্টির মধ্যেই সিলেটে ব্যস্ত সূচি, জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

বৃষ্টির মধ্যেই সিলেটে ব্যস্ত সূচি, জলাবদ্ধতা নিরসন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর।

শনিবার (২ মে) সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে নগরীর চাঁদনীঘাট এলাকায় সিলেট সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। পরে সেখানে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির এবং সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সরকারের মন্ত্রী, সংসদ সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় নদীর তীর সংরক্ষণ, আধুনিক ওয়াকওয়ে নির্মাণ, সবুজায়ন, নান্দনিক নগর অবকাঠামো গড়ে তোলা এবং বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন করা হবে।

এর আগে সকালে গুলশানের বাসা থেকে রওনা হয়ে প্রধানমন্ত্রী সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তিনি সিলেটের উদ্দেশে যাত্রা করেন এবং সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান এবং জেলা প্রশাসক সারওয়ার আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ