ATN
শিরোনাম
  •  

ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১৪ আইআরজিসি সদস্য

         
ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১৪ আইআরজিসি সদস্য

ইরানে বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে বিস্ফোরণ, নিহত ১৪ আইআরজিসি সদস্য

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর জানজানে একটি অবিস্ফোরিত বোমা অপসারণের সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনায় দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর ১৪ জন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

আইআরজিসির আনসার আল মাহদি ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে, বিস্ফোরিত বোমাটির ধরন এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। নিহতরা সবাই ইউনিটটির অভিজ্ঞ ও বিশেষজ্ঞ পর্যায়ের সদস্য ছিলেন বলেও উল্লেখ করা হয়েছে।

জানজান শহরের যে এলাকায় এই বিস্ফোরণ ঘটেছে, সেখানে একাধিক ক্লাস্টার বোমা ও আকাশ থেকে ফেলা মাইন থাকার আশঙ্কা রয়েছে। গত ২৮ এপ্রিল শুরু হওয়া ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের সময় ওই এলাকায় মার্কিন বিমানবাহিনী বেশ কিছু বোমা ফেলেছিল, যেগুলোর কিছু অবিস্ফোরিত অবস্থায় থেকে গেছে বলে ধারণা করা হচ্ছে।

টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। ইরানি সংবাদমাধ্যমগুলোর মতে, জানজানের এই ঘটনাটি চলমান যুদ্ধবিরতির মধ্যে আইআরজিসির সবচেয়ে বড় ক্ষয়ক্ষতির একটি।

যুদ্ধবিরতির পর থেকেই দেশের বিভিন্ন স্থানে অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার কাজ শুরু করেছে আইআরজিসি। সংস্থাটির তথ্য অনুযায়ী, তাদের বোমা বিশেষজ্ঞ দল ইতোমধ্যে ১৫ হাজারেরও বেশি অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করেছে।

সূত্র: ইন্ডিয়া টুডে, গাল্ফ নিউজ

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ