প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সিলেট সফরে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২ মে) সকাল ৯টা ২০ মিনিটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সিলেটের উদ্দেশে রওনা দেন। সকাল ৯টা ৫৮ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় আগে থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।
সফরের শুরুতেই প্রধানমন্ত্রী হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর তিনি নগরীর জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নেবেন।
এছাড়া, নগরীতে আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। সফরের অংশ হিসেবে বাসিয়া খাল খনন কার্যক্রম এবং বিকেলে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধনও করবেন তিনি।
প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে শহরের বিভিন্ন সড়কে সংস্কার কাজ, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং সৌন্দর্যবর্ধন করা হয়েছে। সড়কদ্বীপে নতুন গাছ রোপণ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে। পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে।
তারেক রহমানের এই প্রথম সিলেট সফর ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তার আগমন উপলক্ষে শুক্রবার বিকেলে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিল করতে দেখা যায়।
উল্লেখ্য, এর আগে গত ২১ জানুয়ারি সিলেট সফর করেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। পরদিন ২২ জানুয়ারি সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন তিনি।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স