ইরানে জয় পেলেও দেশটির বিরুদ্ধে আরও বড় জয় চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, তারা ইতিমধ্যে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম ও নেতৃবৃন্দকে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু ইরানের বিরুদ্ধে আরও ‘বড় পরিসরের’ জয় প্রয়োজন তাদের।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সংবাদমাধ্যম নিউজম্যাক্সকে ট্রাম্প বলেন, “আমরা ইতিমধ্যে জিতে গেছি। কিন্তু আমি আরও বড় পরিসরে জয় চাই। আমরা তাদের নৌবাহিনী ধ্বংস করে দিয়েছি। বিমানবাহিনী ধ্বংস করে দিয়েছি। যদি দেখেন— আমরা তাদের সব বিমানবিধ্বংসী যন্ত্রাংশ, রাডার সিস্টেম, তাদের নেতৃবৃন্দ ধ্বংস করে দিয়েছি। তাদের নেতৃত্ব ধ্বংস হয়ে গেছে। আমরা সবকিছু ধ্বংস করে দিয়েছি।”
ট্রাম্প আরও দাবি করেন, তারা এখন পর্যন্ত ইরানের যা যা ক্ষয়ক্ষতি করেছেন সেটি থেকে উত্তরণে দেশটির দুই যুগ সময় লাগবে। তিনি বলেন, “যদি আমরা এখনই চলে আসি (যুদ্ধ বন্ধ করি), তাদের পুনর্গঠনে ২০ বছর সময় লাগবে, যদি তারা কখনো নিজেদের পুনর্গঠন করতে পারে।”
ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত পাওয়া অর্জনগুলো পর্যাপ্ত নয় উল্লেখ করে ট্রাম্প বলেছেন, “কিন্তু এটি পর্যাপ্ত নয়। আমাদের নিশ্চয়তা পেতে হবে যে তাদের কাছে কখনো পারমাণবিক অস্ত্র থাকবে না।”
ইরানি বন্দরগুলোর ওপর নৌ-অবরোধ আরোপ করায় ইরান অর্থনৈতিকভাবে অনেক চাপের মুখে আছে বলে দাবি করেছেন ট্রাম্প।
তিনি বলেছেন, “এ মুহূর্তে তাদের অর্থনীতি ধসে পড়ছে। মূল্যস্ফীতি ১০০ শতাংশের কাছাকাছি। তারা এ মুহূর্তে কোনো তেল বাণিজ্য করতে পারছে না কারণ আমাদের নৌ-অবরোধ শতভাগ কার্যকরী।”
সূত্র: আল-আরাবিয়া
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি