ইরান যুদ্ধে ২৫ বিলিয়ন ডলার ৯ কোটি মানুষকে সহায়তা করতে পারত যুক্তরাষ্ট্র
ইরানে যুদ্ধ করতে যুক্তরাষ্ট্র যে ২৫ বিলিয়ন ডলার খরচ করেছে সেটি দিয়ে তারা প্রায় ৯ কোটি অভাবগ্রস্ত মানুষকে সহায়তা করতে পারত বলে জানিয়েছেন জাতিসংঘের মানবিক সমন্বয় অফিসের (ওচা) প্রধান টম ফ্লেচার।
আজ শুক্রবার (১ মে) সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, চলতি বছর ২০২৬ সালে তাদের মানবিক সহায়তার জন্য প্রয়োজন ২৩ বিলিয়ন ডলার। যেগুলো দিয়ে তারা ৮ কোটি ৭০ লাখ মানুষকে সহায়তা করতে পারবেন।
তিনি বলেন, “আমাদের এ বছর ৮ কোটি ৭০ লাখ জীবন রক্ষার পরিকল্পনা রয়েছে। আর এ পরিকল্পনার খরচ হলো ২৩ বিলিয়ন ডলার। আপনি এখানে বিষয়টি তুলনা করতে পারেন। যদি আমাদের কাছে ২৩ বিলিয়ন ডলার থাকত। তাহলে আমাদের কাছে সেই ৮ কোটি ৭০ লাখ জীবনকে রক্ষার সুযোগটি আরও বেশি থাকত।”
এদিকে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা দেশটির পার্লামেন্টের প্রতিরক্ষা বিষয়ক কমিটিকে জানিয়েছেন, ইরানে হামলা চালাতে গিয়ে তাদের এখন পর্যূন্ত ২৫ বিলিয়ন ডলার খরচ হয়েছে। যার বেশিরভাগ খরচই গেছে অস্ত্রের পেছনে।
তবে সংশ্লিষ্ট একটি সূত্র সিএনএনকে বলেছেন, যে ২৫ বিলিয়ন ডলার খরচের কথা বলা হচ্ছে সেটি সর্বনিম্ন হিসাব। অর্থাৎ প্রকৃত সংখ্যা আরও বেশি।
সূত্র: সিএনএন
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি