ATN
শিরোনাম
  •  

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

         
সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

সাদিক কায়েমে

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে ডাকসুর ভিপি সাদিক কায়েমের প্রার্থী হওয়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১ মে) কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ প্রেরিত এক জরুরি ঘোষণায় এ তথ্য জানানো হয়।

ঘোষণায় বলা হয়, ছাত্রশিবিরের কোনো দায়িত্বশীল ব্যক্তি সংগঠনে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই।

এতে আরও বলা হয়, দায়িত্ব শেষ করে কেউ অন্য কোনো দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশ নিলে তা সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। তাই বর্তমান দায়িত্বশীলদের নিয়ে প্রকাশিত এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে অনুষ্ঠিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের এক সম্মেলনে সাদিক কায়েমকে ডিএসসিসির মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। সম্মেলনে তিনি নিজেও উপস্থিত ছিলেন।

পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ