রাজধানীর মোহাম্মদপুর থানায় সাদা পোশাকে দায়িত্ব পালনের আড়ালে অনৈতিক আর্থিক লেনদেনের অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরের উপ-পুলিশ কমিশনার আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশে বলা হয়, তেজগাঁও বিভাগের অধীন মোহাম্মদপুর থানায় কর্মরত সংশ্লিষ্ট সদস্যদের প্রশাসনিক কারণে ডিএমপির সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন- সিভিল টিমের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সাধন মন্ডল, এসআই রেজাউল করিম রেজা এবং সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সোহেল রানা।
ডিএমপি সূত্রে জানা গেছে, সাদা পোশাকে দায়িত্ব পালনের সময় অনৈতিকভাবে অর্থ লেনদেনের অভিযোগ ওঠার পরই তাদের বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস