মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দর্শকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে গ্যালারিতে ২৭ হাজার বর্গফুটের বিশাল ছাউনি বা ক্যানোপি বসানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মিরপুর স্টেডিয়ামের সাধারণ গ্যালারিতে বর্তমানে কোনো শেড বা ছাউনি নেই। সেখানে নতুন করে ক্যানোপি সেটআপ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমাদের স্টেডিয়ামের বিশেষ করে যেখানে স্কোরবোর্ড আছে সেখানে কোনো শেড নেই। প্রতিটা খেলায় যদি দেখেন এখানে টিকিটের দাম থাকে কম, এখানেই সবচেয়ে বেশি দর্শক আসে। এই গরমে তারা প্রচণ্ড কষ্ট পায়। আমরা সবাই রাজি হয়েছি কেনোপি সেটআপ করে দিব প্রায় ২৭ হাজার স্কয়ার ফিটের মতো।’
স্টেডিয়ামের ছাউনির ওপর সোলার প্যানেল স্থাপনের বিষয়েও প্রাথমিক আলোচনা শুরু করেছে বিসিবি। এটি বাস্তবায়িত হলে স্টেডিয়ামের বিদ্যুৎ খরচ অনেক কমে আসবে এবং একটি পরিবেশবান্ধব ক্রীড়া অবকাঠামো হিসেবে মিরপুর উদাহরণ তৈরি করবে বলে আশা করছেন তামিম।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস