ATN
শিরোনাম
  •  

তামিলনাড়ুর নির্বাচনে বড় জয় পেতে পারে থালাপতি বিজয়ের দল

         
তামিলনাড়ুর নির্বাচনে বড় জয় পেতে পারে থালাপতি বিজয়ের দল

তামিলনাড়ুর নির্বাচনে বড় জয় পেতে পারে থালাপতি বিজয়ের দল

ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে বড় জয় পেতে পারে অভিনেতা থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেত্তরি কাঝাঘাম (টিভিকে)।

গত ২৩ এপ্রিল তামিলনাড়ুতে নির্বাচন হয়। এটির ফলাফল প্রকাশ করা হবে আগামী ৪ মে।

এরআগে পশ্চিমবঙ্গ ও আসামের বিধানসভার নির্বাচনও হয়। গতকাল বুধবার পশ্চিমবঙ্গের নির্বাচনের দ্বিতীয় ধাপ শেষ হওয়ার পরই তিনটি রাজ্যের বিধানসভার ভোটের বুথ ফেরত জরিপ প্রকাশ করা হয়।

বেশিরভাগ পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও আসামে কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির জয় পাওয়ার সম্ভাবনা আছে। অপরদিকে তামিলনাড়ুতে থালাপতি বিজয়ের দল বড় অর্জন করবে বলে জানিয়েছে তারা।

সংবাদমাধ্যম এনডিটিভির পর্যবেক্ষক সংস্থা ‘এক্সিস মাই ইন্ডিয়া’ জানিয়েছে, থালাপতি বিজয়ের টিভিকে ৯৮ থেকে ১২০টি আসনে জয় পেতে পারে। তার দল প্রথমবারের মতো তামিলনাড়ুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।

এনডিটিভি বলেছে, যদি বুথ ফেরত জরিপের ফলাফল সঠিক হয় এবং টিভিকে ধারণার সর্বনিম্ন ৯৮টি আসনেও জয় পায়, এটি দক্ষিণাঞ্চলের রাজ্যটির রাজনীতিকে নতুন ধারার দিকে নিয়ে যাবে।

তামিলনাড়ু বিধানসভার আসন রয়েছে ২৩৪টি। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে এককভাবে সর্বনিম্ন ১১৮টি আসনে জয় পেতে হবে।

সূত্র: এনডিটিভি

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ