ATN
শিরোনাম
  •  

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হারিকেন জ্বালিয়ে ঝটিকা মিছিল

         
কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হারিকেন জ্বালিয়ে ঝটিকা মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হারিকেন জ্বালিয়ে ঝটিকা মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতাকর্মী রাতের আঁধারে হারিকেন জ্বালিয়ে একটি ঝটিকা মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মিছিলের শ্লোগান ছিলো ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তেল-গ্যাস-বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি।

স্থানীয়দের তথ্যমতে, মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে নেত্রকোনা সদর উপজেলার কাইলাটি সড়কে এ মিছিল করা হয়। তবে বিষয়টি নিয়ে ভিন্নমত জানিয়েছে পুলিশ।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, ২০ থেকে ২৫ জন যুবক রাতের আঁধারে হারিকেন ও মোবাইল ফোনের আলো জ্বালিয়ে মিছিল করছেন। অংশগ্রহণকারীদের কারও মুখে মাস্ক, কেউ হেলমেট পরিহিত, আবার কেউ কাপড় দিয়ে মুখ ঢেকে রেখেছেন। ওই সময় মিছিলে তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এর মধ্যে রয়েছে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘তেল-গ্যাস-বিদ্যুৎ নাই, তারেক জিয়ার দরকার নাই’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ইত্যাদি।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, রাত প্রায় ৮টার দিকে হঠাৎ কয়েকজন তরুণ কাইলাটি সড়কে জড়ো হয়ে সংক্ষিপ্ত সময়ের জন্য মিছিল করেন।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ওসি আল মামুন সরকার বলেন, এ ধরনের কোনও মিছিলের তথ্য আমাদের কাছে নেই। ভিডিওটি অন্য জায়গার পুরোনোও হতে পারে। বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ