চুক্তি না করা পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ থাকবে : ট্রাম্প
পারমাণবিক চুক্তি না করা পর্যন্ত ইরানের ওপর থেকে নৌ অবরোধ প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বুধবার ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ কে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।
ট্রাম্প বলেছেন, ইরানে বোমা হামলার চেয়ে এই অবরোধ বেশি কার্যকর হিসেবে প্রমাণিত হচ্ছে। অবরোধের কারণে ইরানের দমবন্ধ হয়ে যাচ্ছে বলেও দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন, ইরানই এখন চুক্তির জন্য ব্যাকুল হয়ে গেছে। ইরান যদি তাদের তেল রপ্তানি করতে না পারে তাহলে তাদের জ্বালানি অবকাঠামো বিস্ফোরিত হবে।
এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরান যদি তাদের তেল বহির্বিশ্বে না পাঠাতে পারে, তাহলে আগামী ২০ থেকে ২২ দিন পর তাদের তেল ডিপোগুলো উপচে পড়বে।
অন্যদিকে, যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনকে এখনও নিজেদের সংশোধিত প্রস্তাব দেয়নি তেহরান। বুধবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে এ নিয়ে অপেক্ষায় রাখায় ধৈর্য হারানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।
রিপোর্ট : আ. সা/মা. হা