ATN
শিরোনাম
  •  

তামিম নির্বাচিত নন, নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছেন: সাকিব

         
তামিম নির্বাচিত নন, নির্বাচন আয়োজনের দায়িত্ব পেয়েছেন: সাকিব

সাকিব আল হাসান

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) তামিম ইকবালের বর্তমান ভূমিকা নিয়ে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। তিনি বলেছেন, তামিম এখনো নির্বাচিত হয়ে আসেননি, বরং তাকে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি এক প্রতিক্রিয়ায় সাকিব বলেন, “তামিম এখনও নির্বাচিত হয়ে আসেননি, তাকে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে তিনি যদি নির্বাচিত হয়ে সভাপতি হন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে উপকৃত হতে পারে।”

দেশের ক্রিকেটের এই দুই তারকা—সাকিব আল হাসান ও তামিম ইকবাল-দীর্ঘদিন একসঙ্গে খেললেও ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তাদের সম্পর্কের অবনতি ঘটে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা হয়।

বর্তমানে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ একটি এডহক কমিটি গঠন করে তাকে প্রধানের দায়িত্ব দেয়। এই কমিটির অধীনে নির্দিষ্ট সময়ের মধ্যে বোর্ডের নির্বাচন আয়োজন করার কথা রয়েছে।

অন্যদিকে সাকিব আল হাসান দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন এবং বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন।

ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, ভবিষ্যতে বিসিবির নির্বাচন ও নেতৃত্ব কাঠামোর ওপরই নির্ভর করবে দেশের ক্রিকেটের দিকনির্দেশনা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ