যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব অর্জনের উদ্দেশ্যে ভিসা আবেদন করলে তা সরাসরি বাতিল করা হবে বলে সতর্ক করেছে মার্কিন দূতাবাস।
বুধবার (২৯ এপ্রিল) সকালে দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, যদি কোনো আবেদনকারীর মূল উদ্দেশ্য হয় যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিয়ে তার নাগরিকত্ব নিশ্চিত করা, তবে তা দেশটির ভিসা নীতিমালার পরিপন্থি হিসেবে বিবেচিত হবে।
দূতাবাস জানায়, কনস্যুলার কর্মকর্তারা সাক্ষাৎকার বা অন্যান্য যাচাইয়ের মাধ্যমে এমন উদ্দেশ্য শনাক্ত করতে পারলে সংশ্লিষ্ট ব্যক্তির ট্যুরিস্ট ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।
বার্তায় আরও উল্লেখ করা হয়, ভিসা আবেদনে ভুল তথ্য প্রদান বা প্রকৃত উদ্দেশ্য গোপন করা গুরুতর লঙ্ঘন হিসেবে গণ্য হবে। এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে স্থায়ী নিষেধাজ্ঞা বা নেতিবাচক প্রভাব পড়তে পারে।
আবেদনকারীদের সঠিক ও স্বচ্ছ তথ্য প্রদান করে বৈধ উদ্দেশ্যে ভিসা আবেদন করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস