ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র সামরিকভাবে বিজয় লাভ করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র সফররত ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসকে আপ্যায়নের সময় তিনি এ মন্তব্য করেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। বক্তব্যে ট্রাম্প সরাসরি ইরানের নাম উল্লেখ না করে ‘প্রতিপক্ষ’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “আমরা সেই নির্দিষ্ট প্রতিপক্ষকে সামরিকভাবে পরাজিত করেছি।”
এ সময় তিনি আরও বলেন, কোনো অবস্থাতেই ওই প্রতিপক্ষকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। ট্রাম্পের ভাষ্য, “আমরা তাদের পারমাণবিক অস্ত্র পেতে দেব না,” এবং এ বিষয়ে রাজা চার্লসও একমত বলে দাবি করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, কমিউনিজম, ফ্যাসিবাদ ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য একসঙ্গে কাজ করে যাবে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, ইরান এখনো একটি নন-নিউক্লিয়ার চুক্তি করতে সক্ষম হয়নি এবং তাদের দ্রুত বাস্তবতা বুঝতে হবে।
ওই পোস্টের সঙ্গে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবি শেয়ার করা হয়, যেখানে ট্রাম্পকে বিস্ফোরণের পটভূমিতে অস্ত্র হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিতে লেখা ছিল, “নো মোর মি. নাইস গাই!”।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস