প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন। তার স্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থার অবনতির গুজব ছড়িয়ে পড়লে নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে এসব তথ্যকে ‘ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছেন আফরোজা আব্বাস। তিনি জানান, আগের তুলনায় তিনি অনেকটাই সুস্থ এবং ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। খুব শিগগিরই তাকে দেশে ফিরিয়ে আনার আশা প্রকাশ করেন তিনি।
এর আগে গত ১০ এপ্রিল মির্জা আব্বাসের একান্ত সহকারী সচিব মিজানুর রহমান সোহেল জানান, চিকিৎসায় তার ইতিবাচক অগ্রগতি হয়েছে। তিনি ধীরে ধীরে শারীরিক সক্ষমতা ফিরে পাচ্ছেন এবং অল্পস্বল্প কথা বলতেও পারছেন, যা উন্নতির লক্ষণ।
পরবর্তীতে ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়। সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসার পর অবস্থার উন্নতি হওয়ায় তাকে সেখানে স্থানান্তর করা হয়।
বর্তমানে তার নিবিড় ফিজিওথেরাপি চলছে। চিকিৎসকরা জানিয়েছেন, সম্পূর্ণ সুস্থ হতে কিছুটা সময় লাগবে। পরিবারের পক্ষ থেকে তার দ্রুত আরোগ্যের জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মার্চ ইফতারের সময় আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস। পরে তাকে প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসার পর বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নির্বাচিত এই রাজনীতিক বর্তমানে সংসদ সদস্যের পাশাপাশি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস