ATN
শিরোনাম
  •  

অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

         
অসুস্থ বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে অসুস্থ হয়ে পড়া বিরোধী দলীয় সংসদ সদস্য হাফেজ রবিউল বাশারের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনের প্রথম পর্বে দুপুর ১টা ৪০ মিনিটের দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সাতক্ষীরা-৩ আসনের এই সংসদ সদস্য। এ সময় অন্যান্য সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মীদের সহায়তায় তাকে অধিবেশন কক্ষ থেকে সংসদ লবিতে নেওয়া হয়। সেখানে সংসদের চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ) বিষয়টি নিশ্চিত করেছেন।

জোহরের নামাজের বিরতির সময় প্রধানমন্ত্রী সংসদ লবিতে গিয়ে অসুস্থ এমপির শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপসহ অন্যান্য হুইপবৃন্দ উপস্থিত ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ