ATN
শিরোনাম
  •  

বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

         
বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টি

পরিত্যক্ত ঘোষণা করা হলো দ্বিতীয় ম্যাচ। ছবি : সংগৃহীত

টানা বৃষ্টির কারণে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষার পরও খেলা শুরু করা সম্ভব হয়নি।

ম্যাচটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফট্যানেন্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। দুপুর দেড়টায় টস হওয়ার নির্ধারিত সময় থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। দুপুরের আগে থেকেই শুরু হওয়া ভারী বৃষ্টি থামার কোনো লক্ষণ না থাকায় মাঠ খেলার উপযোগী করা যায়নি।

খেলা শুরুর জন্য সর্বশেষ সময় ছিল বিকেল ৪টা ৫০ মিনিট। তবে ওই সময়ের মধ্যেও অন্তত ৫ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হওয়ায় আম্পায়াররা নিয়ম অনুযায়ী ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন।

এর ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ম্যাচে। এর আগে প্রথম ম্যাচে জয় পাওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

উল্লেখ্য, নিউজিল্যান্ড সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে কিউইরা। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ আগামী ২ মে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সেই ম্যাচেই নির্ধারিত হবে সিরিজের চূড়ান্ত ফল।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ