ATN
শিরোনাম
  •  

ইরানকে দ্রুত ‘বুদ্ধিমান’ হতে হবে: ট্রাম্প

         
ইরানকে দ্রুত ‘বুদ্ধিমান’ হতে হবে: ট্রাম্প

ইরানকে দ্রুত ‘বুদ্ধিমান’ হতে হবে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে যখন গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে তখন নতুন করে উত্তেজনা ছড়িয়েছে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ করা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক পোস্ট।

পোস্টে ট্রাম্প লিখেন, ইরান পরমাণু অস্ত্রমুক্ত চুক্তির পথে হাঁটতে ব্যর্থ হচ্ছে। তেহরানকে সতর্ক করে তিনি লেখেন, ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান (বাস্তব পরিস্থিতি বোঝা বা সঠিক সিদ্ধান্ত নেওয়া) হতে হবে’।

সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ওই পোস্টে একটি ছবিও শেয়ার করেছেন ট্রাম্প। সেখানে তার পেছনে ভয়াবহ বিস্ফোরণের দৃশ্য দেখা যাচ্ছে। ছবির ওপর বড় অক্ষরে লেখা—‘নো মোর মি. নাইস গাই!’ (ভদ্র সাজার দিন শেষ!)।

ট্রাম্প কখনো কূটনীতির মাধ্যমে সমাধানের কথা বলছেন, আবার কখনো আলোচনা ব্যর্থ হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিচ্ছেন।

সূত্র: গালফ নিউজ ও মিডল ইস্ট আই

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ