ভ্যাপিং বিতর্কে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ, তদন্তের দাবি জোরদার
২২২ রানের বিশাল লক্ষ্য তাড়া করে পাঞ্জাব কিংসকে হারিয়েছে রাজস্থান রয়্যালস। তবে জয়ের আনন্দের মধ্যেই নতুন বিতর্কে জড়িয়েছেন দলের অধিনায়ক রিয়ান পরাগ। ম্যাচ চলাকালীন ড্রেসিংরুমে বসে তাকে ভ্যাপিং বা ইলেকট্রনিক সিগারেট ব্যবহার করতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে।
ভাইরাল ভিডিওতে ধরা পড়া মুহূর্ত
টেলিভিশন সম্প্রচারের ফুটেজে ধরা পড়া একটি দৃশ্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, সতীর্থ ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়ালের পাশে বসে আছেন পরাগ। অনেকের দাবি, তার হাতে একটি ই-সিগারেট বা ভ্যাপিং ডিভাইস ছিল।
আইন ও নিয়ম ভাঙার অভিযোগ
স্টেডিয়ামের নির্দিষ্ট জোন ছাড়া ধূমপান সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া ভারতে ২০১৯ সালের ই-সিগারেট নিষিদ্ধকরণ আইনে ই-সিগারেট উৎপাদন, বিক্রি, আমদানি-রফতানি ও বিজ্ঞাপন সবই নিষিদ্ধ। এই আইন লঙ্ঘন করলে জেল ও জরিমানার বিধান রয়েছে।
বোর্ডের নীরবতা, তদন্তের দাবি
ঘটনাটি নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি বিসিসিআই। তবে বিভিন্ন মহল থেকে তদন্তের দাবি উঠছে। সংশ্লিষ্টদের মতে, ভ্যাপিংয়ে শরীরে কী প্রবেশ করছে তা স্পষ্ট নয়, এবং একজন পেশাদার খেলোয়াড়ের ক্ষেত্রে এমন আচরণ গুরুতর বিষয়।
শাস্তির সম্ভাবনা ও দলের আগের বিতর্ক
অভিযোগ প্রমাণিত হলে ফ্র্যাঞ্চাইজি ও অধিনায়ক—উভয়কেই জবাবদিহির মুখে পড়তে হতে পারে। এর আগে একই মৌসুমে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহারের ঘটনায় দলের ম্যানেজারকে সতর্ক করে জরিমানা করা হয়েছিল। এবার নতুন করে বিতর্কে জড়াল রাজস্থান শিবির।
পারফরম্যান্স নিয়েও চাপ
নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও ভালো করতে পারছেন না পরাগ। চলতি মৌসুমে ৯ ম্যাচে তার সংগ্রহ মাত্র ১১৭ রান, যা সমালোচনার জন্ম দিয়েছে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স