চলমান যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
নিহতদের মধ্যে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের উদ্ধারকর্মীরাও রয়েছেন। এছাড়া, হামলায় লেবাননের সেনাবাহিনীর দুই সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর একটি বড় টানেল বা সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করেছে। টানেলটি হিজবুল্লাহর বিশেষভাবে প্রশিক্ষিত যোদ্ধারা ব্যবহার করত।
গত মার্চের শুরু থেকে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ চলছে। গত ১৭ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও তা এখনো নাজুক অবস্থায় রয়েছে। উভয় পক্ষই একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মাজদাল জোউন শহরে ইসরাইলি বিমান হামলায় প্রাথমিক হিসাবে পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে লেবাননের সিভিল ডিফেন্সের তিনজন উদ্ধারকর্মী রয়েছেন। তারা উদ্ধারকাজ চালানোর সময় হামলার শিকার হয়ে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে মারা যান।
মন্ত্রণালয় পরে জানায়, দক্ষিণ লেবাননের জেবচিত শহরে ইসরাইলি হামলায় আরও ২ জন নিহত এবং ১৩ জন আহত হয়েছেন।
লেবাননের সেনাবাহিনী জানায়, একটি টহলদলকে লক্ষ্য করে ইসরাইলি হামলায় তাদের দুই সদস্য আহত হয়েছেন। যুদ্ধবিরতি শুরুর পর এই প্রথম সেনাবাহিনী তাদের সদস্যদের লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে।
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন মাজদাল জোউন হামলার নিন্দা জানিয়ে বলেন, ‘ইসরাইল বেসামরিক নাগরিকদের সুরক্ষা বিষয়ক আন্তর্জাতিক আইন ও কনভেনশন লঙ্ঘন করে চলেছে।’
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স