ATN
শিরোনাম
  •  

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধানমমন্ত্রী

         
জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধানমমন্ত্রী

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষ্যে অনুষ্ঠানে প্রধানমমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আর্থিকভাবে সামর্থ্যবান নয়, এমন মানুষদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। যে রাষ্ট্রে আইনের শাসন এবং মানবাধিকার নেই, সেই দেশ কখনোই মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্র হয়ে উঠতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

আজ মঙ্গলবার জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের সরকারি খরচে আইনি সহায়তা করে থাকে জাতীয় আইনগত সহায়তা অধিদপ্তর। পারিবারিক বিরোধ থেকে শুরু করে যে কোনো বিষয়ে আইনি সহায়তা পাওয়া যায় হেল্পলাইন ১৬৬৯৯-এর মাধ্যমেও।

শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে, জুলাই অভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে ভুক্তভোগীরা জানান কীভাবে আইনী সহায়তা পেয়েছেন তাঁরা।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে নিজের জেল জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি বলেন, ন্যায়বিচার শুধু আদালতের বিষয় নয়, এটি একটি মানবিক ও দায়িত্বশীল রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি। ফ্যাসিবাদী শাসনামলের পর দেশ এখন গণতন্ত্রের পথে হাঁটছে বলেও জানান প্রধানমন্ত্রী।

সাধারণ মানুষের জন্য সরকারের আইনী সহায়তা কার্যক্রমে কোনো অসঙ্গতি থাকলে, সে বিষয়ে জানাতে পরামর্শ দিয়েছে আইন মন্ত্রণালয়।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ