ATN
শিরোনাম
  •  

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত

         
চট্টগ্রামের  লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ৫ জন।

আজ মমঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজন হলেন ইন্দাসারা ভিক্ষু 'প্রকাশ উচিমং মগ'। তবে নিহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থলে চট্টগ্রামমুখী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা দেয়। পরে মাইক্রোবাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

লোহাগাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার রাখাল চন্দ্র রুদ্র জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহত ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ