ATN
শিরোনাম
  •  

লিগের সেরা তিনে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড

         
লিগের সেরা তিনে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড

লিগের সেরা তিনে উঠেছে ম্যানচেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা তিনে উঠে এসেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ওল্ড ট্রাফোর্ডে, ব্রেন্টফোর্ডকে স্বাগত জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। প্রতিপক্ষ নিজেদের গুছিয়ে নেয়ার আগেই আক্রমণে যায় স্বাগতিকরা। প্রথম সুযোগ হাতছাড়া হলেও ঠিক ১১মিনিটে লিড নেয় ইউনাইটেড। কর্নার থেকে লম্বা করে বাড়ানো শট থেকে বল পেয়ে দারুণ এক হেড করেন ম্যাগুয়েরো, সেখান থেকে আরেক হেডে জালে বল জড়ান ক্যাসেমিরো। ম্যাচের ফেরার সুবর্ন সুযোগ নষ্ট করে ব্রেন্টফোর্ড।

অন্যদিকে ৪৩ মিনিটে ফার্নান্দেসের এসিস্ট থেকে ব্যবধান দ্বিগুণ করেন বেঞ্জামিন। বিরতির পর ৮৭ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ব্রেন্টফোর্ডের ব্যবধান কমান মাথিয়াস। এ জয়ে ৬১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড।

রিপোর্ট : কা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ