ATN
শিরোনাম
  •  

প্রশাসনের উপস্থিতিতেই অকটেন বিক্রি, ঠাকুরগাঁওয়ে ‘এস আর ট্রেডিং’-এর কার্যক্রম নিয়ে প্রশ্ন

         
প্রশাসনের উপস্থিতিতেই অকটেন বিক্রি, ঠাকুরগাঁওয়ে ‘এস আর ট্রেডিং’-এর কার্যক্রম নিয়ে প্রশ্ন

প্রশাসনের উপস্থিতিতেই অকটেন বিক্রি, ঠাকুরগাঁওয়ে ‘এস আর ট্রেডিং’-এর কার্যক্রম নিয়ে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা শহরে প্রশাসনের উপস্থিতিতে প্রকাশ্যে অকটেন বিক্রির অভিযোগ উঠেছে ‘এস আর ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পাশেই, যা স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মোটরসাইকেলের দীর্ঘ সারি এবং লাইনে দাঁড়িয়ে চালকরা অকটেন সংগ্রহ করছেন। প্রতি লিটার অকটেন বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫০ টাকায়। পুরো কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ফুয়েল কার্ড যাচাই করছেন এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশও মোতায়েন রয়েছে। ফলে সাধারণ মানুষের কাছে এটি বৈধ কার্যক্রম বলেই প্রতীয়মান হচ্ছে।

তবে প্রচলিত নীতিমালা অনুযায়ী, শুধুমাত্র ডিপো থেকে অনুমোদিত ফিলিং স্টেশনগুলোই পেট্রোল, অকটেন ও ডিজেল সংগ্রহ ও বিক্রি করতে পারে। অন্যদিকে, নির্দিষ্ট অনুমোদিত এজেন্সিগুলো কেবল ডিজেল ও কেরোসিন বিক্রির অধিকার রাখে। সেই হিসেবে ‘এস আর ট্রেডিং’-এর এ ধরনের কার্যক্রম নিয়মবহির্ভূত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় একাধিক মোটরসাইকেল চালক জানান, আমাদের তেল প্রয়োজন, তাই কিনছি। এটা বৈধ না অবৈধ—সেটা আমরা জানি না। যদি অবৈধ হতো, তাহলে প্রশাসন ও পুলিশ এখানে থাকত না। বিষয়টি দেখার দায়িত্ব তাদের।

এ বিষয়ে প্রতিষ্ঠানটির মালিকের ছেলে মোহাম্মদ সুমন বলেন, আজ প্রায় ৫ হাজার লিটার অকটেন বিক্রি করা হবে। আমরা এসিল্যান্ড স্যারকে অবহিত করেছি এবং অনুমতি নিয়েই বিক্রি করছি। এসব অকটেন আগে বিভিন্ন পার্টির কাছ থেকে অল্প অল্প করে সংগ্রহ করা হয়েছিল।
ছবি
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক বলেন, যদি তাদের কোনো অনুমতি না থাকে, তাহলে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি তাৎক্ষণিকভাবে সহকারী কমিশনার (ভূমি)-কে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ