ATN
শিরোনাম
  •  

সাংবাদিক এমারত হোসেন সোহাগ আর নেই

         
সাংবাদিক এমারত হোসেন সোহাগ আর নেই

সাংবাদিক এমারত হোসেন সোহাগ আর নেই

প্রখ্যাত সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মোঃ এমারত হোসেন সোহাগ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টা ৫৩ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এমারত হোসেন সোহাগ দীর্ঘ সময় ধরে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সাংবাদিকতা করেছেন এবং দৈনিক ‘স্বদেশ প্রতিদিন’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ‘দৈনিক ঢাকা ডায়লগ’-এর প্রকাশক ও সম্পাদক এবং ‘সাপ্তাহিক ঢাকা মিডিয়া’র প্রকাশক ছিলেন।

এছাড়া, এমারত হোসেন টেলিভিশন অনুষ্ঠান ও বিজ্ঞাপন নির্মাতা হিসেবে সুপরিচিত ছিলেন। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে অসংখ্য জনপ্রিয় অনুষ্ঠানের নির্মাতা হিসেবে তিনি বিশেষ খ্যাতি অর্জন করেন। পাশাপাশি তিনি একজন সফল উদ্যোক্তা ছিলেন এবং এফবিসিসিআই-এর জিবি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার উত্তর রেলওয়ে কলোনী জামে মসজিদে (তেজকুনিপাড়া পানির পাম্পের পাশে) অনুষ্ঠিত হবে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ