ATN
শিরোনাম
  •  

কী কারণে ওমান সফরে গিয়েছিলেন, জানালেন আরাঘচি

         
কী কারণে ওমান সফরে গিয়েছিলেন, জানালেন আরাঘচি

কী কারণে ওমান সফরে গিয়েছিলেন, জানালেন আরাঘচি

গত দুই দিন ধরে সফরের ওপর আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। রোববার তিনি ওমান সফরে যান, সেখান থেকে পাকিস্তান হয়ে বর্তমানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অবস্থান করছেন আরাঘচি।

সেন্ট পিটার্সবার্গে বসেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আলোচনা করতেই ওমান সফরে গিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযোগকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথ। এই প্রণালীর এক তীরে ইরান এবং অপর তীরে ওমান অবস্থিত।

আরাঘচির ওমান সফরের কারণও ছিল হরমুজ প্রনালী ইস্যু। সেন্ট পিটার্সবার্গে পৌছানোর পর ইরানি সংবাদমাধ্যম ইরনাকে এ প্রসঙ্গে তিনি বলেছেন, “হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলে নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু। যেহেতু এই প্রণালীর অপর পাশে ওমান, তাই স্বাভাবিকভাবেই হরমুজ প্রণালির সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক স্বার্থ জড়িত এবং এ ব্যাপারে আমাদের অবশ্যই কথা বলা উচিত।”

ইরান যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা করতে বর্তমানে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি। গতকাল রোববার রাতে পাকিস্তানের রাজধানী ইসলাবাদ থেকে রওনা হয়ে আজ সোমবার ভোরে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন আরাঘচি।

রাশিয়ায় উদ্দেশে রওনা হওয়ার আগে পাকিস্তানে কয়েক ঘণ্টা ছিলেন আরাগচি। তিনি পাকিস্তান ত্যাগের পরই সংবাদমাধ্যমে খবর আসে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসানে তিন স্তরের একটি নতুন যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে ইরান। ধারণা করা হচ্ছে, নতুন এই প্রস্তাব নিয়ে যুদ্ধের মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে হস্তান্তর করতে গিয়েছিলেন তিনি।

আরাঘচি বলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের হালনাগাদ পরিস্থিতি নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করাই এ সফরের উদ্দেশ্যে ছিল।

সূত্র : এএফপি, গালফ নিউজ

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ