ATN
শিরোনাম
  •  

এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বহাল

         
এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বহাল

এনসিপির মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল বহাল

সংরক্ষিত নারী আসন নির্বাচনে জামায়াত-এনসিপি ১১ দলীয় জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৭ এপ্রিল) নির্বাচন কমিশন সূত্রে বলা হয়, মনিরা শারমিনের মনোনয়ন বাতিল বহাল থাকছে।

গত ২৩ এপ্রিল মনোনয়নপত্র যাচাইবাছাইয়ের দিনে সরকারি চাকরি থেকে পদত্যাগের তিন বছর অতিবাহিত না হওয়ার কারণে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, মনিরা শারমিনকে আপিলে আমরা আইনগতভাবে সহায়তা করতে পারিনি। ওনার মনোনয়ন বাতিলই থাকছে।

রোববার আপিল আবেদন জমা দেওয়া শেষে মনিরা শারমিন সাংবাদিকদের বলেন, আমার মনোনয়নপত্র বাতিলের আদেশের বিরুদ্ধে আমি আপিল করেছি। আপিলে রায় পক্ষে না গেলে আমরা হাইকোর্টে যাবো।

মনিরা শারমিন ২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে পদত্যাগ করেন। এর আগে, ওই বছরের মার্চে তিনি এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পান।

সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার মাত্র ৫ মাসের মধ্যেই তিনি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন নেন।

সংরক্ষিত নারী আসনের নির্বাচন আয়োজন করা হয় জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪ অনুযায়ী। এই আইনের ২৯ ধারায় বলা আছে, সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য বিধিমালার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অধীনে প্রণীত বিধিমালা অনুযায়ী হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশের ১২ (১) (চ) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হওয়ার অযোগ্য হবেন যদি তিনি প্রজাতন্ত্রের বা সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষের কোনো চাকরি থেকে পদত্যাগ করেছেন বা অবসর নিয়েছেন এবং এই পদত্যাগ ও অবসরগ্রহণ যদি তিন বছর অতিবাহিত না হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংক দেশের বৃহত্তম রাষ্ট্রীয় মালিকানাধীন সংবিধিবদ্ধ বিশেষায়িত ব্যাংক।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ