ATN
শিরোনাম
  •  

ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হলেন সাবেক দুই প্রধানমন্ত্রী

         
ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হলেন সাবেক দুই প্রধানমন্ত্রী

ইসরায়েলে নির্বাচনের আগে নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হলেন সাবেক দুই প্রধানমন্ত্রী

ইসরাইলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একজোট হচ্ছে বিরোধীরা। নির্বাচন সামনে রেখে জোটবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের সাবেক দুই প্রধানমন্ত্রী ডানপন্থি নাফতালি বেনেট ও মধ্যপন্থি ইয়ার লাপিদ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, এই জোটের লক্ষ্য হলো খণ্ডিত বিরোধী দলকে একত্রিত করা, যাদের মধ্যে নেতানিয়াহুর প্রতি অভিন্ন শত্রুতা ছাড়া আর কোনো মিল আছে বলে মনে হচ্ছে না।

তাঁরা দুজনেই ঘোষণা দিয়েছেন, নির্বাচনের আগে নিজেদের দল দুটিকে একীভূত করে ‘টুগেদার’ নামে নতুন একটি দল গঠন করতে যাচ্ছেন তারা।

বেনেটের কার্যালয় জানিয়েছে, নতুন দলটির নাম হবে ‘টুগেদার’ এবং তিনিই এর প্রধান হবেন।

টেলিভিশন বিবৃতিতে লাপিদ বলেন, ‘বেনেট একজন ডানপন্থি রাজনীতিবিদ, কিন্তু একজন সৎ ব্যক্তি। আমাদের মধ্যে পারস্পরিক বিশ্বাস রয়েছে।’

বেনেটের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে লাপিদ বলেন, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে একত্রিত হয়েছেন তারা। ইসরায়েল রাষ্ট্রকে এখন তার চলার পথ পরিবর্তন করতে হবে। ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু।

দেশটির বিভিন্ন জনমত জরিপ বলছে, নেতানিয়াহুর তথাকথিত ‘নিরাপত্তা রক্ষার’ ভাবমূর্তি এখন পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে আগামী অক্টোবরের শেষে যে নির্বাচন হওয়ার কথা রয়েছে, তাতে তিনি পরাজিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ