ATN
শিরোনাম
  •  

প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে ডাক পেলেন তানজিদ ও অমিত

         
প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে ডাক পেলেন তানজিদ ও অমিত

প্রথমবারের মতো বাংলাদেশের টেস্ট দলে ডাক পেলেন তানজিদ ও অমিত

প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেলেন তানজিদ হাসান ও অমিত হাসান। এই দুই ব্যাটারকে নিয়ে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি ।

আগামী ৮ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচটি শুরু হবে ১৬ মে।

দুটি ম্যাচই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়মিত ভালো করা অমিত হাসান অবশেষে সুযোগ পেলেন টেস্ট দলে। সাদা বলের ক্রিকেটে প্রথম পছন্দের ওপেনার তানজিদ হাসানও প্রথমবার জায়গা পেলেন টেস্ট স্কোয়াডে। তাসকিন আহমেদকে নিয়ে লম্বা সময় পর টেস্ট দলে ফিরেছেন পেসার শরিফুল ইসলাম। ফিরেছেন অফ স্পিনার নাঈম হাসান।

সবশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েছেন জাকের আলী, খালেদ আহমেদ ও হাসান মুরাদ। চোটের কারণে নেই হাসান মাহমুদ।

রিপোর্ট : প. কু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ