ATN
শিরোনাম
  •  

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাল শুরু হচ্ছে জ্বালানি লোডিং

         
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাল শুরু হচ্ছে জ্বালানি লোডিং

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে কাল শুরু হচ্ছে জ্বালানি লোডিং

পরমাণু বিদ্যুৎ উৎপাদনের যুগে পা রাখছে বাংলাদেশ। এক দশকের অবকাঠামো নির্মাণ ও জটিল কারিগরি সক্ষমতা অর্জনের পর, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং হচ্ছে আগামীকাল মঙ্গলবার।

করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ বৈশ্বিক নানা সংকট পেরিয়ে অবশেষে পরমাণু বিদ্যুৎ উৎপাদনের ঐতিহাসিক যাত্রা শুরু হচ্ছে বাংলাদেশের। গত ১৬ এপ্রিল মেলে কমিশনিং, অর্থাৎ পরমাণু চুল্লিতে জ্বালানি প্রবেশের লাইসেন্স।

সব প্রস্তুতি শেষে আগামীকাল মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে প্রথম ইউনিটে শুরু হতে যাচ্ছে পরমাণু জ্বালানি ইউরেনিয়াম লোডিং কার্যক্রম।

আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী নিরাপত্তা ও কারিগরি শর্ত পূরণের বাধ্যবাধকতায় এর আগে কয়েকবার ফুয়েল লোডিংয়ের সময়সীমা নির্ধারণ করেও তা সম্ভব হয়নি। এখন সব প্রতিবন্ধকতা কাটিয়ে সম্পূর্ণ প্রস্তুত রূপপুরের প্রথম ইউনিট। এ কার্যক্রমে অংশ নিতে ৫৯ জন বাংলাদেশি বিশেষজ্ঞও পেয়েছেন অপারেটিং লাইসেন্স।

প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শেষ হতে সময় লাগবে ৪৫ দিন। সব ঠিকঠাক থাকলে আগামী জুলাই-আগস্টেই অন্তত ৩০০ মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। এক বছর পর প্রথম ইউনিট পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক উৎপাদনে গেলে মিলবে নিরবিচ্ছিন্ন ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ