ATN
শিরোনাম
  •  

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১৪ জন নিহত

         
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১৪ জন নিহত

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুসহ ১৪ জন নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের চালানো ধ্বংসযজ্ঞে রোববার আরও অন্তত ৩৭ জন আহত হয়েছেন।

এদিকে, ইসরায়েলি বাহিনী যুদ্ধবিরতির আগে দখল করা বাফার জোন-এর বাইরে, দক্ষিণাঞ্চলের ৭টি শহরের বাসিন্দাদের দ্রুত উত্তর ও পশ্চিম দিকে সরে যেতে বলা হয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ইসরায়েলি সেনারা সামরিক অভিযান অব্যাহত রেখেছে। হিজবুল্লাহ’র বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করে তাদের একটি অস্ত্রাগারে হামলা চালানোর দাবি করেছে 'আইডিএফ'। হিজবুল্লাহও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টা অভিযোগ তুলে বলেছে, যতক্ষণ পর্যন্ত ইসরায়েল চুক্তি লঙ্ঘন করবে, ততক্ষণ পর্যন্ত লেবাননের অভ্যন্তরে ইসরায়েলি সেনা ও তেল আবিবের উত্তরের শহরগুলোতে হামলা অব্যাহত রাখবে তারা।

অন্যদিকে, জেরুজালেমে মন্ত্রিসভার বৈঠকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, তাদের সেনা ও নাগরিকদের নিরাপত্তার দায়িত্ব সরকারের।

রিপোর্ট : সা. সি/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ