নিউজিল্যান্ডের বিপক্ষে এবার টি-২০ সিরিজ জয়ের চ্যালেঞ্জ বাংলাদেশ দলের
সদ্যই ওয়ানডে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে খেলতে নামছে বাংলাদেশ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি শুরু হবে আজ সোমবার বেলা ২টায়।
গত ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপে না খেলার ১৪৬ দিন পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে প্রথম আন্তর্জাতিক টি-২০ খেলতে নামছে বাংলাদেশ। তবে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটে নতুন করে ভালো সূচনা হবে বলেই বিশ্বাস বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাসের।
অধিনায়ক লিটন কুমার দাস বলেন, ‘এটা আন্তর্জাতিক ম্যাচ, প্রতিটি ম্যাচই প্রতিটি খেলোয়াড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, তারা ওভাবে চিন্তা করবে এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য যা যা করণীয়, যে জেতার মানসিকতা দরকার, সেটা নিয়ে মাঠে নামবে।’
গত অন্তবর্তী সরকারের চাপে ভারতের নিরাপত্তাকে ইস্যু করে গত টি-২০ বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। তবে লিটন দাস, এটা নিয়ে আর ভাবেন না। পৃষ্ঠাটি যে তারা উল্টে ফেলেছেন! এখন লক্ষ্য , অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ২০২৮ টি-২০ বিশ্বকাপের জন্য দল গোছানো।
তিনি বলেন, ‘হ্যাঁ, দল মুভ অন করেছে। আমাদের মূল লক্ষ্য বিশ্বকাপ, আমরা জানি, এটি এশিয়ায় হবে না। ওভাবে চিন্তাভাবনা করব। আর যেহেতু আমাদের বন্ডিং খুব ভালো হয়েছিল, সর্বশেষ বিশ্বকাপের প্রস্তুতিটাও ভালো ছিল, চেষ্টা করব ওখান থেকেই যেন এই দলকে ভালো করে ধরে রাখা হয়।’
ওয়ানডের মতো টম ল্যাথামের নেতৃত্বে নিউজিল্যান্ডের টি-২০ দলটিও অনভিজ্ঞ। আইপিএল ও পিএসএলে ব্যস্ত থাকায় অধিনায়ক মিচেল স্যান্টনারসহ নিয়মিত সাতজন নেই দলে। উল্টোদিকে লিটনও পাচ্ছেন না অভিজ্ঞতম দুই পেসার মোস্তাফিজ ও তাসকিনকে।
লিটন বলেন, ‘ভবিষ্যতের কথা ভেবেই তাদের জায়গায় নেয়া হয়েছে রিপন মণ্ডল ও আবদুল গাফফার সাকলাইনকে। আমি চাই না যে তারা নিয়মিত ক্রিকেট খেলে চোটে পড়ে শেষ হয়ে যাক। কারণ, সামনে ওয়ানডেতে অনেক খেলা আছে, টেস্টও আছে। এসব চিন্তা করেই কিছু জিনিস বদলাচ্ছি।’
সর্বশেষ ২০২৩ সালে বাংলাদেশে খেলা টি-২০ সিরিজ ড্র করেছিল নিউজিল্যান্ড। চট্টগ্রামে ১২ বছর আগে সর্বশেষ টি-২০ খেললেও এই প্রথম এখানে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। অভিজ্ঞদের ছাড়াই চ্যালেঞ্জ নিতে উন্মুখ কিউই অধিনায়ক টম ল্যাথাম। দৃশ্যত ভালো উইকেটে ভালো ম্যাচ হবে বলেই তার আশা।
রিপোর্ট : প. কু/মা. হা