প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত যশোর। আগামীকাল সোমবার (২৭ এপ্রিল) তাঁর সফর ঘিরে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন, জেলা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট। পাশাপাশি প্রস্তুত রয়েছে জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরাও।
সফরকালে প্রধানমন্ত্রী তাঁর পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন। এছাড়া যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তরও স্থাপন করবেন বলে জানা গেছে।
জেলা প্রশাসন ও দলীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ১০টায় যশোর বিমানবন্দরে পৌঁছানোর পর তিনি শার্শা উপজেলার উলাশীতে যাবেন। সেখানে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন। পরে বেলা সোয়া ১টায় যশোর শহরে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এছাড়া বেলা দেড়টায় তিনি যশোরের ঐতিহ্যবাহী ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন। সার্কিট হাউসে নামাজ ও মধ্যাহ্নভোজের বিরতির পর বিকেল সাড়ে তিনটায় যশোর ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। দিনশেষে সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করবেন তিনি।
প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে যশোর শহরে লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা করছে জেলা বিএনপি। এ উপলক্ষে প্রায় ৫ হাজার যানবাহন আসবে এবং ১০টি পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে। ভিআইপিদের জন্য রাখা হয়েছে আলাদা পার্কিংয়ের ব্যবস্থা।
বিএনপি নেতারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর আগমনে যশোরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শহর থেকে গ্রাম পর্যন্ত চলছে প্রচারণা। এই সফরের মাধ্যমে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, এই জনসভায় লক্ষাধিক মানুষের উপস্থিতি ঘটবে এবং বৃহত্তর যশোরসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা অংশ নেবেন।
এদিকে সরকারের বিভিন্ন কর্মসূচিস্থল পরিদর্শন করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, যশোরে এই সফর শুধু আনুষ্ঠানিক নয়, বরং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস