ATN
শিরোনাম
  •  

পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

         
পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষ পুনরায় ইসলামাবাদ-এ পৌঁছেছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং চলমান সংঘাত নিরসনে তেহরানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তার এই সফরকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে শনিবার (২৫ এপ্রিল) ইসলামাবাদ ত্যাগের সময় আরাগচি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে জানান, তিনি শাহবাজ শরিফ-সহ পাকিস্তানের শীর্ষ নেতাদের কাছে ‘ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার একটি কার্যকর রূপরেখা’ তুলে ধরেছেন। এই আলোচনার মাধ্যমে ইরান একটি টেকসই শান্তি প্রক্রিয়ার পথ খুঁজছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ কূটনৈতিক তৎপরতার মধ্যেই ডোনাল্ড ট্রাম্প তার প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিলের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আরাগচি বলেন, যুক্তরাষ্ট্র কূটনীতির বিষয়ে কতটা আন্তরিক, তা এখন দেখার বিষয়।

জানা গেছে, পাকিস্তান সফর শেষে আরাগচির মস্কো সফরের পরিকল্পনাও রয়েছে। তার এ ধারাবাহিক কূটনৈতিক উদ্যোগ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোনো পরিবর্তন আনে কি না, সেদিকেই নজর রাখছে বিশ্ব সম্প্রদায়।

সূত্র: আলজাজিরা।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ