ATN
শিরোনাম
  •  

‘জঙ্গি হামলায়’ মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

         
‘জঙ্গি হামলায়’ মালির প্রতিরক্ষামন্ত্রী নিহত

প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা

পশ্চিম আফ্রিকার দেশ মালি-তে সমন্বিত জঙ্গি হামলায় দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সাদিও কামারা নিহত হয়েছেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

রোববার (২৬ এপ্রিল) এ খবর প্রকাশিত হয়। এর একদিন আগে শনিবার আল-কায়েদা সংশ্লিষ্ট গোষ্ঠী ও তুয়ারেগ বিদ্রোহীদের সমন্বিত হামলার সময় গ্যারিসন শহর কাতিতে তার বাসভবনে আক্রমণ চালানো হয়।

রাজধানী বামাকো থেকে প্রায় ১৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত কাতি শহরে আত্মঘাতী গাড়িবোমা হামলায় তিনি নিহত হন বলে জানানো হয়েছে। কাতি দেশটির একটি সুরক্ষিত সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত।

বিশ্লেষকদের মতে, সামরিক বাহিনী নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে এটিকে এখন পর্যন্ত অন্যতম বড় হামলা হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ ও ২০২১ সালে ধারাবাহিক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন সাদিও কামারা।

মালিতে দীর্ঘদিন ধরে কর্মরত আল জাজিরার সাংবাদিক নিকোলাস হক জানান, কামারা সামরিক নেতৃত্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তি ছিলেন এবং অনেকের কাছে সম্ভাব্য ভবিষ্যৎ নেতা হিসেবেও বিবেচিত হতেন।

তিনি বলেন, তার মৃত্যু দেশটির সশস্ত্র বাহিনীর জন্য বড় ধাক্কা। এছাড়া আল-কায়েদা সংশ্লিষ্ট জামায়াত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন এবং আজাওয়াদ লিবারেশন ফ্রন্টের তুয়ারেগ যোদ্ধারা এ হামলায় জড়িত বলে ধারণা করা হচ্ছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ