ATN
শিরোনাম
  •  

প্রধান তথ্য অফিসার হলেন সৈয়দ আবদাল আহমদ

         
প্রধান তথ্য অফিসার হলেন সৈয়দ আবদাল আহমদ

সৈয়দ আবদাল আহমদ

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক দৈনিক আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

আজ রোববার গ্রেড-১ পদমর্যাদায় তাঁকে এক বছরের চুক্তিতে ওই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে সৈয়দ আবদালকে প্রধান তথ্য কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

আবদাল আহমেদ জাতীয় প্রেসক্লাবের দুই মেয়াদে সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ