ATN
শিরোনাম
  •  

এফএ কাপে টানা চতুর্থবার ফাইনালে উঠে ইতিহাস ম্যানচেস্টার সিটির

         
এফএ কাপে টানা চতুর্থবার ফাইনালে উঠে ইতিহাস ম্যানচেস্টার সিটির

এফএ কাপে টানা চতুর্থবার ফাইনালে উঠে ইতিহাস ম্যানচেস্টার সিটির

এফএ কাপে টানা চতুর্থবার ফাইনালে উঠে ইতিহাস গড়লো ম্যানচেস্টার সিটি। নাটকীয় সেমিফাইনালে সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

ইতিহাস গড়তে সবাই চায়, পেপ গার্দিওয়ালা হলে তো বলার অবকাশই নেই। শুধু ইউরোপ নয়, ফুটবল বিশ্বে সময়ের সেরা কোচদের একজন । নিজ দলকে ফাইনালে তুলে গোটা মাঠ আনন্দে ভেসেছেন। আনন্দ ভাগাভাগি করে নিলেন শিষ্যদের সাথে।

আকাশী নীল রংয়ের ঢেউয়ে ভেসে গেল লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়াম। মৌসুমের শুরুতে ছন্দ খুঁজে না পাওয়া দলটি এখন একেবারেই ভিন্ন চেহারায়। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ষষ্ঠ জয় তুলে আত্মবিশ্বাসে টগবগ করছে গার্দিওলার শিষ্যরা। তাইতো এমন উদযাপন হলান্ডদেরই মানায়।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনের বিপক্ষে ম্যানচেস্টার সিটি ম্যাচের শুরুটা ছিলো ধীরগতির। প্রথমার্ধে গোলের দেখা নেই, যদিও সুযোগ পেয়েছিলো দুই দলই।

দ্বিতীয়ার্ধে সিটির দর্শকদের স্তব্ধ করে ৭৯ মিনিটে ম্যাচের প্রথম গোলটি করে সাউদাম্পটনের ফিন এজাজ। অঘটন ঘটিয়ে ফাইনালে পা রাখার স্বপ্ন দেখতে শুরু করে সাউদাম্পটনের সমর্থকেরা।

কিন্তু এর ৩ মিনিট পরই জেরেমি ডোকু দারুন এক গোলে সিটিকে সমতায় ফেরান। এরপর ৮৭ মিনিটে ২০ গজ দূর থেকে নেয়া বুলেট গতির শটে নিকো গঞ্জালেস সাউদাম্পটনের স্বপ্নে জল ঢেলে দেন। আর এতেই ঘরোয়া ট্রেবল জয়ের স্বপ্ন টিকে থাকল গার্দিওলার দলের। এবং লিগ কাপ চ্যাম্পিয়ন দলটি স্বপ্ন দেখছে প্রিমিয়ার লিগ জয়েরও।

রিপোর্ট : কা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ