ATN
শিরোনাম
  •  

টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

         
টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

গাজীপুরের টঙ্গী এলাকায় নিজ ঘর থেকে ছেলের এবং রেললাইন সংলগ্ন এলাকা থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৬ এপ্রিল) সকাল ৬টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোহেল হোসেন (৫২) ও তার ছেলে সাকিব হোসেন (১৮)। সাকিব রাজধানীর উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানায়, শনিবার রাতের কোনো এক সময় সাকিবের মুখে কাপড় গুঁজে দিয়ে তার হাতের রগ কেটে শ্বাসরোধ করে হত্যা করা হয়। অপরদিকে, তার বাবা সোহেল হোসেনের মরদেহ টঙ্গীর বনমালা রেললাইনের পাশে পাওয়া যায়।

ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ আরও জানায়, সোহেল হোসেন একসময় সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। কয়েক বছর আগে তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি দুই ছেলেকে নিয়ে বসবাস করছিলেন।

টঙ্গী পূর্ব থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে সোহান হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তিনি পাশের কক্ষে ঘুমিয়ে ছিলেন বলে জানা গেছে। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ