ওয়াশিংটনে নৈশভোজে বন্দুকধারীর গুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে গুলির শব্দ শোনা গেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তার প্রশাসনের একটি সূত্র জানিয়েছে, তিনি সম্পূর্ণ নিরাপদ রয়েছেন।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত নৈশভোজে অংশ নেন ট্রাম্প। এ সময় কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট হঠাৎ ‘গুলি চলছে’ বলে সতর্ক করে চিৎকার করেন।
পরিস্থিতি সম্পর্কে অবগত এক আইনশৃঙ্খলা কর্মকর্তা জানান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ মন্ত্রিসভার কোনো সদস্য আহত হননি এবং সবাই নিরাপদে আছেন।
এরপর দ্রুত প্রেসিডেন্টকে একটি নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে জানান, ট্রাম্প বর্তমানে নিরাপদে রয়েছেন এবং তিনি আবার নৈশভোজে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে সিক্রেট সার্ভিস আপাতত তাকে সেখানে ফিরে যেতে নিষেধ করেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, সিক্রেট সার্ভিস সদস্যরা দ্রুত ট্রাম্প ও মেলানিয়াকে অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেন। এর আগে তারা মঞ্চের পেছনে অবস্থান করছিলেন। সেখানে উপস্থিত প্রায় ২ হাজার ৬০০ অতিথির অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান।
ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। একই সঙ্গে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ওয়াশিংটন ডিসিতে এটি ছিল একটি নাটকীয় সন্ধ্যা। সিক্রেট সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে কাজ করেছে। শুটারকে আটক করা হয়েছে এবং তিনি অনুষ্ঠান চালিয়ে যেতে চাইলেও বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তিনি আরও বলেন, যাই সিদ্ধান্ত নেওয়া হোক, আজকের আয়োজন পরিকল্পনা অনুযায়ী আর এগোবে না এবং ভবিষ্যতে এটি পুনরায় আয়োজন করতে হতে পারে।
হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি উইজিয়া জিয়াং গণমাধ্যমকে জানিয়েছেন, অনুষ্ঠানটি পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
রিপোর্ট: এটিএন নিউজ / মা.ই.স