যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পৌঁছানোর আগেই ইসলামাবাদ ত্যাগ করলো ইরানের প্রতিনিধিদল
মার্কিন প্রতিনিধিদল পৌঁছানোর আগেই পাকিস্তানি কর্মকর্তাদের কাছে যুদ্ধ শেষ করার তালিকা হস্তান্তর করে ইসলামাবাদ ছেড়েছে ইরানের প্রতিনিধিদল।
আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির নেতৃত্বাধীন প্রতিনিধিদল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। দিনভর উচ্চ পর্যায়ের বৈঠক শেষে ইসলামাবাদ ত্যাগ করেছে তারা।
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করার জন্য আনুষ্ঠানিক দাবির তালিকা পাকিস্তানি নেতাদের কাছে হস্তান্তর করেছে ইরান।
এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে হওয়া বৈঠকটিকে বর্তমান আঞ্চলিক পরিস্থিতি নিয়ে সবচেয়ে কার্যকর, সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় বলে প্রশংসা করেছেন।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, পাকিস্তান-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েও আলোচনা হয়েছে।
অন্যদিকে, আজ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছানোর কথা রয়েছে। প্রতিনিধিদলে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকভ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার থাকবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।
রিপোর্ট : সা. সি/মা. হা