ATN
শিরোনাম
  •  

আবাহনী ক্লাবকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

         
আবাহনী ক্লাবকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

আবাহনী ক্লাবকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান ক্রীড়া প্রতিমন্ত্রীর

ঢাকার ঐতিহ্যবাহী আবাহনী ক্লাবকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানান ক্রীড়া প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী আমিনুল হক। এ সময় ক্লাবটির ম্যানেজমেন্টকে নতুনভাবে সাজিয়ে ফুটবল-ক্রিকেটসহ সকল খেলায় আবাহনীর হারানো গৌরব ফেরানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ শনিবার বিকেলে আবাহনী ক্লাব পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, গত ১৭ বছর ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই আবাহনী ও মোহামেডানের মধ্যকার প্রতিদ্বন্দ্বীতা বাংলাদেশের ফুটবলের এক অবিচ্ছেদ্য অংশ এবং ঐতিহ্যের প্রতীক। তবে গত ১৭ বছরে এই ঐতিহ্যবাহী ক্লাবটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে যা অত্যন্ত দুঃখজনক।

তিনি স্পষ্ট জানিয়ে দিয়ে বলেছেন, বর্তমান সরকার অতীতের সেই পথে হাঁটতে চায় না বরং ক্লাবগুলোকে সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করতে চায়।

আবাহনী ক্লাবের ম্যানেজমেন্টকে নতুনভাবে সাজানোর মাধ্যমে ফুটবল, ক্রিকেটসহ অন্যান্য সকল ইভেন্টে ক্লাবের হারানো গৌরব ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আবাহনী ক্লাব পরিদর্শনকালে ক্রীড়াপ্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন, আবাহনীর পরিচালক তানভীর মাজহার তান্না, অঞ্জন চৌধুরী পিন্টু, শেখ বশির আহমেদ মামুন, ফাহিম সিনহা, মোহামেডানের পরিচালক লোকমান ভূঁইয়া এবং বিসিবি সভাপতি তামিম ইকবালসহ অন্যরা।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ