সরকার টাকা না ছাপিয়েই সংকট সামাল দিচ্ছে, বললেন অর্থমন্ত্রী
সরকার টাকা না ছাপিয়েই বর্তমান সংকটময় পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বলে জানালেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বললেন, সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে বলে গণমাধ্যমে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়।
আজ শনিবার বিকেলে সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদকদের সাথে প্রাক বাজেট আলোচনা সভায় এসব কথা বলেন তারা।
আগামী অর্থ বছরের বাজেট প্রণয়নের আগে সচিবালয়ে গণমাধ্যমের সম্পাদক ও শীর্ষ নির্বাহীদের সাথে অর্থমন্ত্রীর এই প্রাক বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় পাচারকৃত অর্থ ফেরত আনা, বিজ্ঞাপন নীতিমালা, খেলাপি ঋণের বিষয় তুলে ধরেন গণমাধ্যমের শীর্ষ কর্তারা। এ সময় আলোচনা সভায় টাকা ছাপানোর প্রসঙ্গ উঠে আসলে গভর্নর তা নাকচ করে দিয়ে বলেন গণমাধ্যমের প্রকাশিত খবর সত্য নয়।
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীও টাকা ছাপানোর বিষয়টি মিথ্যাচার বলে জানান ওই সময়।
এর আগে, অথর্মন্ত্রীর সাথে প্রাক বাজেট আলোচনায় অংশ নন ইকোনমিক রিপোটার্স ফোরাম- ইআরএফ।
রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা