শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা বিসিবির, বদলে গেল ম্যাচের সময়সূচি
শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দলে বড় কোনো পরিবর্তন না এলেও প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকবেন ওপেনার শারমিন সুলতানা।
সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সংক্ষিপ্ত ফরম্যাটের এ সিরিজের সব ম্যাচ।
২৮ এপ্রিল সিরিজের প্রথম টি টোয়েন্টিতে বাংলাদশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল। দ্বিতীয় টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩০ এপ্রিল । এবং ২ মে সিরিজের শেষ ম্যাচ দিয়ে শেষ হবে লঙ্কান মেয়েদের এবারের বাংলাদেশ সফর।
সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কাকে হারিয়ে মিশন শুরু করেন নিগার সুলতানারা। তবে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে হেরে ওয়ানডে সিরিজটা হাতছাড়া হয় টাইগ্রেসদের। এবার নিগারদের চোখ টি-টোয়েন্টি সিরিজে। ওয়ানডে সিরিজ হারের কষ্ট ভুলতে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পরিকল্পনাতেই যত মনোযোগ কোচ সারোয়ার ইমরানের।
রিপোর্ট : কা/মা. হা