ATN
শিরোনাম
  •  

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনপিএ এর আলোচনা সভা

         
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনপিএ এর আলোচনা সভা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে এনপিএ এর আলোচনা সভা

জুলাই স্পিরিটে গঠিত পেশাজীবীদের সংগঠন ন্যাশনাল প্রফেশনালস অ্যালায়েন্স (এনপিএ) শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে এক আলোচনা সভা আয়োজন করে। সভার আলোচ্য বিষয় ছিল ‘গণভোটের রায় এবং সংস্কার বাস্তবায়ন: কোন পথে হাঁটছে বাংলাদেশ? পেশাজীবী সমাজের ভাবনা।’

এনপিএ আহ্বায়ক নাভিদ নওরোজ শাহের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আখতার হোসেন, এমপি, সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্কুল অফ বিজনেস অ্যান্ড ইকোনমিক্স এর ডীন ড. এ কে এম ওয়ারেসুল করিম, গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম এর সমন্বয়ক ফাহিম মাশরুর, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার নাসরীন সুলতানা মিলি। এছাড়াও উপস্থিত ছিলেন, এনপিএ সদস্যবৃন্দ, সুশীল সমাজ ও বিভিন্ন পেশার সচেতন নাগরিক।

আলোচনা সভাটি উপস্থাপনা করেন এনপিএ’ র সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল ফয়সাল।

উদ্বোধনী বক্তব্যে নাভিদ নওরোজ মনে করিয়ে দেন জুলাই গণঅভ্যুত্থানে পেশাজীবী জনগণ কোটা সংস্কারের সাথে বিন্দুমাত্র সংযোগ না থাকা সত্ত্বেও রাজপথে নামার ফলেই ফ্যাসিস্ট হাসিনার পতন নিশ্চিত হয়।

সংসদ সদস্য আখতার হোসেন তার বক্তব্যে সরকারি দলের সংসদ সদস্যদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ সংবিধানের দোহাই ও ক্ষেত্রবিশেষে অপব্যাখ্যা দিয়ে সংসদে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার অভিযোগ করেন।

সভায় সারোয়ার তুষার তুলে ধরেন কিভাবে বিএনপি গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সাথে প্রতারণা করছে।

ওই সময় আলোচনায় আরও উঠে আসে ফ্যামিলি কার্ডের বাজেট নিয়ে সরকারের অসত্য প্রচার, জ্বালানি ও বিদ্যুৎ সংকট, মহামারী আকারে হাম প্রতিরোধে সরকারের ব্যর্থতা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা। সেই সাথে বর্তমান সরকারের আমলে মব কালচার, বাকস্বাধীনতা হরণে গ্রেফতার এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অস্থিরতার বিষয়েও আলোচকরা উদ্বিগ্নতা প্রকাশ করেন। উপস্থিত পেশাজীবীরা একমত হন যে সরকার জুলাই সনদ এবং প্রতিশ্রুত সংস্কার প্রক্রিয়া থেকে দূরে সরে গেছে। তারা সমস্বরে এটির প্রতিবাদ জানান।

সুশীল সমাজের আলোচকবৃন্দ সরকারের সমালোচনা করেন এবং জনগণের আকাঙ্ক্ষা বুঝতে সরকারের প্রতি আহ্বান জানান। দর্শক শ্রোতাদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে আলোচনা সভা সমাপ্ত হয়।

সভার আয়োজনের দায়িত্বে ছিলেন এনপিএ আহ্বায়ক কমিটির সদস্য তৌহিদ হোসেন, ইমরান নাঈম, সৈকত হাসান, মুনতাসীর তুষার, ইমরান অনি, ফয়সাল নাজির, শরিফ আহমেদ, শাহাদাত রাসেল, জাহাঙ্গীর আলম প্রমুখ।

রিপোর্ট : এটিএন নিউজ/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ