ATN
শিরোনাম
  •  

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই : ইরান

         
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই : ইরান

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই : ইরান

দ্বিতীয় দফা শান্তি আলোচনায় পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠক হবে না। পাকিস্তানের মাধ্যমে তাদের বার্তা মার্কিন প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন ইরানের প্রতিনিধিরা। শুক্রবার রাতে ইসলামাবাদে পৌঁছেছেন আব্বাস আরাগচির নেতৃত্বাধীন ইরানের প্রতিনিধিদল। আজ শনিবার পাকিস্তান যাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফা শান্তি আলোচনায় দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। গত ১১ ও ১২ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফা ঐতিহাসিক বৈঠকের পর থেকেই, বিশ্ববাসীর নজর ছিলো দ্বিতীয় দফা বৈঠকের প্রতি। এরই মধ্যে শুক্রবার রাতে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে ইরানের প্রতিনিধিরা পাকিস্তান পৌঁছেছেন। তবে দ্বিতীয় দফার আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি বৈঠক হবে না বলে জানিয়েছেন ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। পাকিস্তানের মাধ্যমে তাদের পর্যবেক্ষণ মার্কিন প্রতিনিধিদের কাছে পৌঁছে দেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

পাকিস্তান থেকে ওমান এবং পরে রাশিয়া যাবেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। শুক্রবার দিনের শুরুতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্র-ইরানের চলমান কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তাঁরা। সংকট নিরসনে নিরবচ্ছিন্ন সংলাপের ওপর জোর দেন ইসহাক দার।

এদিকে, ইরানের সঙ্গে আলোচনা করতে শনিবার পাকিস্তান যাবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ ইউটকফ ও জ্যারেড কুশনার। এবারের আলোচনায় বড় ধরনের অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যদিও হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নিয়ন্ত্রণ, ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ-অবরোধ এবং পরমাণু ইস্যু নিয়ে এখনো সমঝোতায় পৌঁছতে পারেনি কোনো পক্ষই।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের তাড়া নেই। লাভজনক মনে না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে কোনো সমঝোতায় যাবেন না বলেও জানিয়ে দিয়েছেন তিনি। অবশ্য মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মনে করেন, একটি ভালো ও বিচক্ষণ চুক্তি করার সুযোগ ইরানের রয়েছে।

রিপোর্ট : আ. সা/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ