ATN
শিরোনাম
  •  

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ পিএইচডি শিক্ষার্থী খুন : সোয়াটের অভিযানে সন্দেহভাজন আটক

         
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ পিএইচডি শিক্ষার্থী খুন : সোয়াটের অভিযানে সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ পিএইচডি শিক্ষার্থী খুন : সোয়াটের অভিযানে সন্দেহভাজন আটক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক যুবককে আটক করেছে স্থানীয় পুলিশ।

সন্দেহভাজনকে আটকের নাটকীয় ড্রোন ফুটেজ প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ইউএস সান।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যার ঘটনায় হিশাম আবুঘারবিয়েহ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবক ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সাবেক শিক্ষার্থী। নিহত বাংলাদেশী শিক্ষার্থী জামিল লিমনের রুমমেট ছিলেন হিশাম।

হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, আটকের পর জিজ্ঞাসাবাদে হিশামের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের পক্ষ থেকে নাহিদার মৃত্যু খবরও নিশ্চিত করা হয়। তবে এখনো পাওয়া যায়নি তাঁর মরদেহ। হিশামের বিরুদ্ধে পারিবারিক সহিংসতাজনিত হামলা, প্রমাণ নষ্ট করা, মৃত্যুর ঘটনা গোপন রাখা এবং মৃতদেহ সরিয়ে রাখা বা সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিভাবে জামিল ও নাহিদাকে হত্যা করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি ঘটনার তদন্তের দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনী। আদালতের নথি অনুযায়ী, হিশামের বিরুদ্ধে মারধর, চুরি ও ট্রাফিক আইন লঙ্ঘনসহ একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।

এরআগে, গত ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে নিখোঁজ হন বাংলাদেশের দুই পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি। এর প্রায় এক সপ্তাহ পর জামিলের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত জামিল ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার ভূগোল, পরিবেশবিজ্ঞান ও নীতি বিষয়ে ও একই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি শিক্ষার্থী ছিলেন নাহিদা সুলতানা বৃষ্টি।

মর্মান্তিক এ ঘটনায় শোক ও ক্ষোভ বিরাজ করছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মধ্যে। অভিযুক্তদের দ্রুত বিচার ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।

রিপোর্ট : রা. মু/মা. হা
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ